সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে রাজধানীসহ আশপাশের জেলার শতাধিক লোক এসে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

প্রতি বছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন।

এবারও এর ব্যতিক্রম নয়। কোরবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়।

অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ তার আশেপাশের এলাকা থেকে কোরবানির দিতে গিয়ে অসাবধানতাবশত প্রায় শতাধিক মানুষ আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে।

তবে বিকালের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

ঢাকা মেডিকেল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান গণমাধ্যম জানান, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশেপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়।

অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।

একই রকম সংবাদ সমূহ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলে তার প্রতিফলন ব্যালট বাক্সেবিস্তারিত পড়ুন

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবেবিস্তারিত পড়ুন

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার: আইনমন্ত্রী
  • সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি
  • জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি
  • যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
  • ৭ কিলোমিটার পথ হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী
  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা