মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রীড়া সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনে মনোযোগী হওয়ার আহ্বান ক্রীড়া উপদেষ্টার

ক্রীড়াঙ্গন সংস্কারে ক্রীড়া সাংবাদিকদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
‘ক্রীড়াঙ্গনে সার্বিক উন্নয়নে মতবিনিময়’ শীর্ষক এক আলোচনা সভায় ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে ক্রীড়া সাংবাদিকদের পর্যবেক্ষণ শোনার পর এই মন্তব্য করেন উপদেষ্টা।

এই মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া বিভাগের প্রধান, যুগ্ম ক্রীড়া সম্পাদক, দেশের শীর্ষ ক্রীড়া সাংবাদিকরা।
তাদের বেশ কয়েকজন ক্রীড়াঙ্গনের বিভিন্ন অসঙ্গতির ব্যাপারে উপদেষ্টাকে অবহিত করেন।

বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের মতামত, পর্যবেক্ষণ ও অভিযোগ শুনে সবার শেষে বক্তব্য রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের গঠনমূলক মন্তব্য আমরা পর্যালোচনা করব। ক্রীড়াঙ্গনে আপনারা দীর্ঘদিন ধরেই রয়েছেন। আপনাদের পর্যবেক্ষণকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। এজন্য সার্চ কমিটিতে দুই জন এবং জেলা পর্যায়েও ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি রেখেছি। সার্চ কমিটি ফেডারেশনগুলো পর্যালোচনা করে আমাদের প্রতিবেদন দেবে। আমরা এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

সাংবাদিকদের কেউ কেউ অবশ্য স্থানীয় ক্রীড়া সংস্থায় সাংবাদিকদের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন। তারা ক্রীড়া সাংবাদিকদের শুধু ক্রীড়া সাংবাদিকতাতেই রাখার পরামর্শ দিয়েছেন। তাদের যুক্তি এতে স্বার্থের সংঘাত তৈরি হয়।

ক্রীড়া সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনারা ইতোপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আশা করি সামনেও করবেন। শুধু খেলোয়াড় কী করলেন, কী খেলেন এর বাইরেও খেলার অনিয়ম-অসঙ্গতি অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে তুলে আনবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

উপদেষ্টা তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ব্যাপারে সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, ‘দর্শক হিসেবে আগে দেখেছি থাম্বলাইন ও শিরোনাম এক রকম আর কন্টেন্ট অন্যরকম। অনেক প্রতিবেদন দেখেছি অনুমান নির্ভর। যা খেলার আগে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করে।’

একই রকম সংবাদ সমূহ

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।বিস্তারিত পড়ুন

  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী