বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ, আটক ২

খাগড়াছড়িতে বাসে তুলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) ভোর ৪টায় খাগড়াছড়ি পরিবহন টার্মিনালে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পরে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে ভোর ৬টার দিকে বাস টার্মিনাল থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।

আটকরা হলেন, খাগড়াছড়ির আলী আহমদের ছেলে মো. কামাল মিজি (২৯) ও হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (২৫)। এদের মধ্যে কামাল বাসের শ্রমিক ও রফিকুল ইসলাম বাস টার্মিনালে অবস্থিত একটি দোকানের মিস্ত্রী।

জানা যায়, শুক্রবার (২ জুলাই) ভুক্তভোগী কিশোরী পড়ালেখা না করায় মা তাকে বকা দেন। এতে রাগ করে গভীর রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর বাসা থেকে বের হয়ে যায় সে। এরপর হেঁটে খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে দুই যুবক তাকে জোর করে বাসে তুলে ধর্ষণ করেন। এসময় মেয়েটি ছাড়া পেয়ে দৌড় দিলে তাকে আবারও ধরে আরেকটি বাসে তুলে ধর্ষণ করা হয়।

পরে ধর্ষণের শিকার কিশোরী খাগড়াছড়ি সদর থানায় গিয়ে বিষয়টি জানায়। এরপর শনিবার ভোর ৬টার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল কাদের নেতৃত্বে পুলিশের একটি টিম বাস টার্মিনাল থেকে দুই যুবককে আটক করে।

খাগড়ছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, ভোরে অভিযোগ পেয়ে পুলিশ টার্মিনাল এলাকা থেকে অভিযুক্তদের আটক করেছে। আলামত হিসেবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ধর্ষণকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা