বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় শ্রমিক দলের দোয়া মাহফিল

৩ বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ

জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষ তার ভালোবাসার প্রমাণ দিয়েছে ৭/৮ ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়ে থেকে জানাজা পড়েছে।
তিনি আরো বলেন, শ্রমিক ভাইদের সঙ্গে আমার ৪০ বছরের সম্পর্ক। আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ।

দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন উজ্জল সাধু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশিদ, পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা , সদর উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম, জেলা বাস মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিকদলের সভাপতি মোঃ আবু তালেব, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ভিআইপি ট্রাক শ্রমিক দলের সভাপতি আলতাব হোসেন, সেক্রেটারি ইব্রাহিম গাজী, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ আব্দুল গনি, সদর ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, ভি আই পি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাবু, জেলা ট্রাক ট্যাংকলরী -ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু সরদার, মোটর শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলার সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসহাক সরদারসহ বিএনপি নেতৃবৃন্দ, জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আনিসুর রহমান আজাদী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, মোঃ রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন