শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে দোয়া কর্মসূচি পালন করতে দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (১২ এপ্রিল) বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা অনুষ্ঠান করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করেন।

প্রিন্স বলেন, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়ার অংশ হিসেবে সোমবার (১২ এপ্রিল) বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে অবস্থিত জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল ৪টায় ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা হবে।

এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনের উদ্যোগে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছে বিএনপির এই সহযোগী সংগঠনটি।

স্বেচ্ছাসেবক দলের এই ৭ দিনের কর্মসূচি সোমবার শুরু হচ্ছে। কর্মসূচি পালন করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

এ ছাড়া খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা

রাষ্ট্রপতিরা সাধারণত নির্ধারিত মেয়াদ পূর্ণ করেই দায়িত্ব ছাড়েন। তবে রাজনৈতিক সংকট, গণআন্দোলন,বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

  • মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
  • কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ
  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে