শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার করোনা পজিটিভ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে স্বীকার ও নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে রোববার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন ফখরুল।

এ সময় তিনি বলেন, বেগম জিয়া করোনা পজিটিভ হলেও তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি।

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন এর আগে শনিবার (১০ এপ্রিল) বলেছিলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়নি, এ বিষয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা আমি বলতে পারবো না। তাকে জিজ্ঞেস করতে হবে।

মির্জা ফখরুল নিজের করোনা পরীক্ষা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ৭/৮ দিন আগে করেছি, রিপোর্ট নেগেটিভ।

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন দেশবাসী যেন তার জন্য ও তার মুক্তির জন্য দোয়া করেন। দেশবাসীকে আমরা আহ্বান করব, বিশেষ করে আমাদের দলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের কাছে আহ্বান থাকবে, দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া চাইবেন।

বিএনপি মহাসচিব বলেন, সুবিধামতো অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোয়া চাইবেন। আমাদের অনুরোধ থাকবে, আপনারা স্থানীয় মসজিদগুলোতে দোয়া চাইবেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। দেশনেত্রীর চিকিৎসা শুরু হয়েছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, তিনি তার ব্যক্তিগত দেশ বরেণ্য চিকিৎসদের তত্ত্বাবধানে রয়েছেন, তিনি ভালো আছেন।

এর আগে সকালে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আইসিডিডিআরবির রিপোর্টে তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এই খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা।

এর আগে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা রোববার (১১ এপ্রিল) বলেন, ‘খালেদা জিয়া করোনা পজিটিভ হয়েছেন। এ বিষয়ে আমাদের কাছে কাগজপত্র আছে।’

তবে খালেদা জিয়ার করোনায় আক্রান্তের খবরকে ‘বিভ্রান্তি’ বলে উড়িয়ে দেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রোববার (১১ এপ্রিল) তিনি বলেন, ‘চেয়ারপারসন করোনা শনাক্তের পরীক্ষাই করাননি। স্বাস্থ্য অধিদফতরের এক রিপোর্টে তার পজিটিভ হওয়ার কথা মিডিয়া পাড়ায় চাউর হয়। আসলে খবরটি মিথ্যা। এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল কিছুই জানে না।’

একই রকম সংবাদ সমূহ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্রবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সিদ্ধান্তে দারুণ সুবিধা পেল বাংলাদেশ
  • জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
  • কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ
  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি