বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাসজমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাগুলো অগ্রাধিকার দিন- ভূমি উপদেষ্টা

খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাগুলো নিরসনে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ৫৭তম টিম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয়, সেজন্য বিদ্যমান মামলাগুলো নিয়ে নিয়ম মাফিক উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জেলা পর্যায়ে সরকারি কৌঁসুলিদের (জিপি) সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের উদ্যোগ নিতে হবে।

ভূমি উপদেষ্টা এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম অগ্রাধিকার নির্ধারণ করে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান।

তিনি মাঠপর্যায়ে ব্যাপক তদারকির ওপর গুরুত্বারোপ করে বলেন, সব চলমান প্রকল্প কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি চলবে না।

ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম উপস্থাপন করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অন্তর্বর্তী সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, আইন সংক্রান্ত, জনবল, পদোন্নতি, অধিগ্রহণ মামলা, খাসজমি সংরক্ষণ, খসড়া আইন ও বিধিমালা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর ওয়েবসাইট মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর