সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

ফিরোজ হোসেন, শাহ জাহান আলী মিটন ও আবু সাঈদ, সাতক্ষীরা : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৪ অগাস্ট) সকাল ১১টায় শহরের সংগীতা সিনেমা হল মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সাইফুল ইসলাম বাবলু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’ৎর যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ প্রমুখ।

উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম হাবলু, ছাত্রনেতা আনারুল ইসলাম, আল আমিন হোসেন, যুবনেতা সুমনুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী