বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুনি হাসিনা পালিয়ে বাঁচতে পারবে না: সাতক্ষীরার বিএনপি নেতা তারিকুল হাসান

নিজস্ব প্রতিনিধি : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় শহরের পরিবহন কাউন্টার এলাকায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান।

তিনি বক্তব্য বলেন, খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না। খুনি হাসিনা সহ তার দোসররা তাদের পেটুয়া বাহিনী ও পুলিশ দিয়ে এদেশের ছাত্র, জনতা সহ অসংখ্য বিএনপির নেতাকর্মী কে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এদেরকে বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যকর করতে হবে। এই আওয়ামী দুঃশাসনের সরকারের অন্যায়, অত্যাচারের প্রতিবাদ করতে রাজপথে লড়াই সংগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের ওপর নেমে আসে জেল, জুলুম, গুম, হত্যা, নিপীড়নের শিকার হয় বিএনপি নেতা-কর্মীরা। বিএনপি নেতাকর্মীরা ১৭টি বছর রাতে ঘুমাতে পারেনি। পরিবার পরিজন থেকে ছিল বিচ্ছিন্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে বাংলা জনগণকে সাথে নিয়ে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই বাংলার জমিনে খুনি হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে বিচারের রায় কার্যকর করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, যুবদলের শহর সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর থানা বিএনপির সদস্য সচিব মো. আতাউর রহমান, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আশাশুনি যুবদলের আহবায়ক টোকন, যুগ্ম আহ্বায়ক টিপু, হাবিল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক কৃষক দলের সভাপতি আহসানুল কাদির স্বপন।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু