বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৪ ঘণ্টায়

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৩০, শনাক্তে রেকর্ড

খুলনা বিভাগে করোনাভাইরাসের প্রকোপ কোনোভাবেই কমছে না। অদৃশ্য এই ভাইরাসে দিন দিন শনাক্ত আর মৃত্যুর রেকর্ড ভাঙছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা হয়েছে।

এদিকে সোমবার (২৮ জুন) পর্যন্ত খুলনায় করোনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা ডা. সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা বলছেন, শুধু লকডাউন অথবা স্বাস্থ্যসেবা বৃদ্ধি করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ছয়জন, মেহেরপুরে চারজন, ঝিনাইদহে চারজন, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাটে দুজন, যশোরে একজন, সাতক্ষীরার একজন এবং নড়াইলে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৯৭৮ জন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা জেলা ও মহানগরীতে ৭৬৮টি নমুনা পরীক্ষা করে ২৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ৪০ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩১১ জনের। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯৪৩ জনের। এ সময় মারা গেছেন ২৪৬ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৬১১ জন।

এ ছাড়া বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৩ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৩ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ৬৭ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭৩ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় বিভাগের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে । নতুন করে শনাক্ত হয়েছে ৪৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৭৭৯ জন। মোট মারা গেছেন ১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৯ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৩৭ জন। মোট মারা গেছেন ৮৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৬ জন। মোট মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

নড়াইলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮১ জন। মোট মারা গেছেন ৪১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন।

কুষ্টিয়ায় একদিনে বিভাগে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে । ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ১৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৯৫ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জন। মোট মারা গেছেন ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ১৩০ জন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু চিকিৎসাসেবা বা বিধিনিষেধে কাজ হবে না। মানুষকে সচেতন হতে হবে। সার্বক্ষণিক মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি