বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণহারে করোনার টিকার নিবন্ধন শুরু

সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে ২ মাস পর আবারও উন্মুক্ত হলো গণহারে কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। নিবন্ধন করা যাবে ৩৫ ঊর্ধ্ব নাগরিকসহ ২২ ক্যাটাগরিতে।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৭ জুলাই) অফিসিয়ালি ঘোষণা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের যে প্ল্যাটফর্মটিতে আছে, এত দিন বিশেষ ক্যাটাগরিগুলো উন্মু্ক্ত ছিল। কিন্তু এবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ায় বুধবার (৭ জুলাই) থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, যাদের বয়স ৩৫ বা তার চেয়ে বেশি, তারা সবাই নিবন্ধন করতে পারবেন।

তিনি বলেন, আগে ৪০ বা তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধন করতে পারতেন। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী, ৩৫ বা তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধনের সুযোগ পাবেন।

পলক আরও বলেন, সার্ভার ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। রাত ১২টা থেকে চাইলেই যে কেউ নিবন্ধন করতে পারবেন। তবে রাতে সার্ভারে কাজ চলার কারণে অ্যাপে ঢুকতে অসুবিধা হতে পারে। তাই বুধবার সকাল থেকে যেন সবাই নিবন্ধন শুরু করে।

গত ৭ ফেব্রুয়ারি ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়ার মাধ্যমে একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের মজুত শেষের পথে থাকায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল। এরই আগে ভ্যাকসিন নিতে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ নিবন্ধন করেছেন।

সম্প্রতি দেশে পর্যাপ্ত টিকা এসেছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেছিলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন কার্যক্রম শিগগিরই শুরু হবে।

এদিকে গণহারে টিকা নিবন্ধন কার্যক্রম শুরুর আগের দিন মঙ্গলবার (৬ জুলাই) দেশে করোনা করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯২ জনে। এর আগে গত সোমবার (৫ জুলাই) মহামারি করোনায় একদিনে দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
তথ্যসূত্র: সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল