শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গত তিনবার যেমন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও সুষ্ঠু হবে : আইনমন্ত্রী

যেদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেদিন থেকে নির্বাচনের সব দায়দায়িত্ব নির্বাচন কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গত তিনবার যেমন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও সুষ্ঠু হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। সে সময় বিচার করতে পারবে না বলে আইন পাস করেছিলেন খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান। সেটাকে আইনের শাসন মনে করে বিএনপি। আমরা মনে করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনে যা লেখা আছে, তাই জনগণকে পালন করতে হবে। সেটাকে আমরা আইনের শাসন মনে করি। দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই। হত্যার বিচার হয় না এমন কথা এখন আর কেউ বলতে পারবে না। বিএনপি জিয়াউর রহমানের হত্যার বিচারই করতে পারেনি। তারা আবার আইনের শাসনের কথা বলে। তারা যে কথা বলতে পারছে সেটাই গণতন্ত্র।

তিনি আরও বলেন, আমরা তাদের বাধা দিচ্ছি না। যতই মিথ্যা বলুক, সত্যের কাছে না গিয়েও কথা বলুক, তবু তারা কথা বলতে পারছেন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের তারা চাকরি দিয়ে পুনর্বাসন করেছিলেন। আমাদের সময় আইনে যা লেখা আছে, জনগণকে সেটা পালন করতে হয়; সরকার সেটাই পালন করে। যে বলে আইনের শাসন নেই, সে আইনের শাসন বোঝে কিনা সেটাই জানে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর দেয়া সংবিধানের অধীনে চলে। সংবিধান নিয়ে বিএনপি, জাতীয় পার্টি, অনেক ফুটবল খেলেছে। এ ফুটবল খেলা বন্ধ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশে সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে। এটাই আইনের কথা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান