বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হা*মলা, নিহ*ত ৩১

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বৃহস্পতিবার (১ মে) রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ছাড়া শুক্রবার সকালেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকালে গাজার কেন্দ্রে বুরেইজ ক্যাম্পে আবু জেইনা পরিবারে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

এ ছাড়া খান ইউনিসেও বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে সেখানে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

আল জাজিরা বলছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও হামলা জোরদার করেছে ইসরায়েল। আল জাজিরার সাংবাদিকরা জানাচ্ছেন, ইসরায়েলি বাহিনী ক্যাম্পের বিভিন্ন অংশ গুঁড়িয়ে দিচ্ছে।

এ ছাড়া তুলকারেম শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

১৮ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী