বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

সাতক্ষীরা সংবাদদাতাঃ গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা। শুক্রুবার, ১১ এপ্রিল সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কে চত্ত্বেও সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা।

মিছিলে মুখর সেই চেনা স্লোগান ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। যা ধ্বনিত হচ্ছে পৃথিবীর সকল প্রান্তে। পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয় আসিফ চত্ত্বর থেকে। সেখানে বিক্ষোভ সমাবেশে কথা বলেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন।তিনি বলেন, ‘মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।’

এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।

মিছিল শেষে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন। তিনি বলেন, ‘আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তরা বলেন ‘যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন