বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৃহবধূকে কুপ্রস্তাব: কলারোয়ায় আবারো এক ভন্ড কবিরাজকে পুলিশে দিলো জনতা

সাতক্ষীরার কলারোয়ায় আবারো এক ভন্ড কবিরাজকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের এক গৃহবধূকে কুপ্রস্তাব দিলে কৌশলে তারা কবিরাজকে আটকিয়ে পুলিশ দেয়।

আটক কবিরাজ ইব্রাহিম হোসেন (৫০) উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। মূলত সে মাহমুদপুর গ্রামের ঘরজামাই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ইলিশপুর গ্রামের এক গৃহবধূ তার পারিবারিক অশান্তি নিরসনে তার শাশুড়ি ও মা’কে নিয়ে কয়েকবার মাহমুদপুর গ্রামের ইব্রাহিম কবিরাজের কাছে গিয়েছেন। একপর্যায়ে কবিরাজ গৃহবধূকে কুপ্রস্তাব দিতে থাকে। এতে গৃহবধূ ক্ষুব্ধ, বিরক্ত ও অপমানিত হয়ে কৌশলের আশ্রয় নেন। পরিবারের অন্যদের সাথে পরামর্শ করে ওই কবিরাজকে বৃহষ্পতিবার সকালে ইলিশপুরের বাড়িতে আসতে বলে। কবিরাজ সেখানে গেলে বাড়ির লোকজন, প্রতিবেশি ও স্থানীয় জনতা কৌশলে তাকে আটকিয়ে দেন। বিষয়টি জাতীয় সেবা নং-৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করা হয়। তাৎক্ষনিক কলারোয়া থানা পুলিশের একটি টিম সেখানে গেলে জনতা ভন্ড কবিরাজকে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ওই ভন্ড কবিরাজ এবং ভূক্তভোগি গৃহবধুসহ তার পরিবারের কয়েকজনকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যায়।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, ‘ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

মুঠোফোনে ভুক্তভোগিরা জানিয়েছেন, ‘তাদেরকেও থানায় আনা হয়েছে। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’

এদিকে, স্থানীয় জনতা ভন্ড কবিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এক গৃহবধূকে ধর্ষনচেষ্টার অভিযোগে আরেক ভন্ড কবিরাজ উপজেলার কয়লা গ্রামের আইয়ুব দফাদারের ছেলে আব্দুল গণি (৫০) কে গত ৮ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় থানায় মামলা (নং-১৯(৪)২১) হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত