মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোয়েন্দা সংস্থা এখন দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে: ফখরুল

গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য সরকার চারটি আইন প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা এখন দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে।

রোববার (২২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র হত্যার গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করার জন্য ডিজিটাল সিকিউরটি আইনই যথেষ্ট বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মধ্যে বিভক্তি থাকায় এ নিয়ে তেমন প্রতিবাদ হয়নি। অথচ মানুষ আশা করেছিলে সবাই এসব আইনের বিরুদ্ধে সোচ্চার হবে। ফখরুল বলেন, স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেয়া সম্ভব না। দল হিসেবে এটা বিএনপির বিশ্বাস। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সকল ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করবে বিএনপি। সরকার গঠন করলে ওয়েজ বোর্ডের বাস্তবায়ন নিশ্চিত করবে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, গুম খুন করা হচ্ছে। সমস্ত রাষ্ট্র ও জাতি বিপন্ন হয়ে পড়েছে। ঐক্যবদ্ধ হতে না পারলে রক্ষা নেই। টানেলের পেছনে আলো দেখছে বিএনপি। বিশ্বাস করি, জনগণের বিজয় হবে। সে জন্য সবাইকে জেগে উঠতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। পরাজিত করতে হবে এই সরকারকে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর