মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ : ৪০০ আসামি তিন মামলায়

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে বিএনপির ৪শ’ নেতাকর্মীকে। এতে নাম উল্লেখ করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্যসচিব মোস্তাক আহমেদসহ ৬৬ জনের।

শুক্রবার রাতে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‌‘পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং মানুষের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ৬৬ জনকে চিহ্নিত করা গেছে। মামলাগুলোতে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি, লোডশেডিং এবং ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সেদিন পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ১৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪৫ জন আহত হন।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী