বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চালু হলো মোবাইল অ্যাপ ‘মুজিব ১০০’

ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রামমুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে নির্মিত মোবাইল অ্যাপ ‘মুজিব ১০০’ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) সকাল ১১টায় অনলাইন প্লাটফর্ম জুম’য়ে সংযুক্ত থেকে ‘মুজিব ১০০’ অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উল্লেখ্য, সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে www.mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ‘মুজিব ১০০’ অ্যাপটি এই ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর অধীনে তৈরি করা হয়েছে ‘মুজিব ১০০’ মোবাইল অ্যাপটি।

দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া এই অ্যাপের অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেয়া সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই এবং বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো টাইমলাইন, প্রভৃতি কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপটি। ‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু প্রতিদিন’। এই ফিচারের মাধ্যমে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে জানতে পারবে এই অ্যাপ ব্যবহারকারীরা। এ ছাড়া রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ আরও অসংখ্য বক্তব্য, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠিপত্র এবং তার নিজের হাতে লেখা আত্মীজবনীমূলক বইসমূহ। বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের বিভিন্ন সময়কার ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো আর্কাইভ।

এ ছাড়া অ্যাপের ‘ইভেন্ট’ ফিচারের মাধ্যমে মুজিব শতবর্ষের বিভিন্ন উদযাপনের আপডেট জানা যাবে এই অ্যাপে। এই অ্যাপ নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। যার প্রমাণ মেলে অ্যাপের অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো ফিচারগুলোতে। এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতি, মুজিব শতবর্ষের থিম সং, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রভৃতি বৈচিত্র্যময় কন্টেন্ট দিয়ে সাজানো হয়েছে অ্যাপটিকে। তরুণরা বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে করা বিভিন্ন উক্তি পড়ে অনুপ্রাণিত হবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুই জায়গা থেকেই এবং এটি অনলাইন ও অফলাইন-এ এবং খুব অল্প বান্ডউইথ-এ ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি।

‘মুজিব ১০০’ অ্যাপের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিব এক চিরতারুণ্যের প্রতিচ্ছবি। দেশের তরুণ সমাজ এই অ্যাপের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই সংগ্রামমুখর জীবন সম্পর্কে জানতে পারবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে চান, বিস্তারিত জানতে চান বঙ্গবন্ধুকে নিয়ে, তার জীবন দর্শন নিয়ে, তাদের ক্ষেত্রেও এই মুজিব ১০০ অ্যাপটি বিশেষভাবে কাজে আসবে। দেশে ও দেশের বাইরের ব্যবহারকারীরা সকলেই এই অ্যাপ ব্যবহার করতে পারবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারুল ইসলাম। অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার

আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন। প্রধানবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক, বিতর্ক, দ্বিমত ও বহুমত থাকলেও ‘ফ্যাসিবাদী আওয়ামীবিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু