শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন-২০২২

চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী নজরুল ইসলামের মনোনয়নপত্র জমা

আসন্ন ১৭ আক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, কাজী আক্তার হোসেন, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎসনা আরা, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, নির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন, ফিরোজ আহমেদ স্বপন, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. সাহাদাৎ হোসেন, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হক ছোট, মিসেস কোহিনুর ইসলাম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মো. সামছুর রহমান,
মিসেস মাহফুজা রুবি, সাতক্ষীরা প্যের সভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ-দৌলা-সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ
আনোয়ার হোসেন মিলন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা এ.এস.এম মাকছুদ খান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিহা হোসেন প্রমুখ।

মনোনয়ন পত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ। আমি খুবই ভাগ্যবান হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আজ
মনোনয়ন পত্র জমা দিলাম। আমি বিগত সময়ে জেলার উন্নয়নে সকলকে সাথে নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপক কাজ করেছি। ইনশাল্লাহ আমি সকলের
দোয়া ও ভালবাসায় অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করবো এবং আমার অসমাপ্ত উন্নয়ন কাজগুলি করবো। এদিকে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা
দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে জমা পড়েছে ২টি মনোনয়ন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আলহাজ্ব মো. নজরুল ইসলাম এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজসেবক এম খলিলুল্লাহ ঝড়ু।

সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা পড়েছে ২৭টি ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা পড়েছে ১১টি। এসময় দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত