রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চ্যানেল টোয়েন্টিফোরেই সাতক্ষীরার উপকূলের কথা বেশী উঠে এসেছে

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে দর্শক জনপ্রিয় বাংলাদেশের সংবাদ ভিত্তিক শীর্ষ চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যালি শেষে সাতক্ষীরার পরমাণু কৃষি গবেষণা ইউন্সিটিউট-বিনা মিলনায়তনে দশম প্রতিষ্ঠা অনুসারে দশ পাউন্ডের কেক কাটা হয়।

চ্যানেল টোয়েন্টিফোরের সংবাদ মান নিয়ে শিক্ষক, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকতা, বিজ্ঞানী, চিকিৎসক, কৃষিবিদ, কৃষক, শ্রমিক শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার
প্রতিনিধিরা আলোচনা করেন।

অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন পরমাণু কৃষি বিজ্ঞানী ড. বাবুল আকতার।

রঙিন রঙিন বেলুন, ফেস্টুন আর আলোকসজ্জায় অন্যরকম রূপ নেয় পুরো মিলনায়তনস্থল। মঙ্গলবার সকাল থেকে সারাদিন প্রতিনিধিকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়ে ফুলের ডালিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল।
শুরুতে জ্যৈষ্ঠ মাসের ফলে আপ্যায়ন করা হয় সবাইকে। পরে মিষ্টি মুখ আর ভিন্নমাত্রায় স্বাস্থ্যসম্মত খাবারে সবার জন্য একই ধরনের আপ্যায়ন শুভেচ্ছা জানাতে আসা
সবাইকে মুগ্ধ করে।

সব আলোচকরা একবাক্যে স্বীকার করেন সাতক্ষীরা উপকূলের জনপদের অবহেলিত মানুষের সংবাদ সবথেকে বেশী উঠে এসেছে চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায়। প্রত্যেকে অনুরোধ জানান চ্যানেল টোয়েন্টিফোরের কারণে যেভাবে সরকার ও প্রশাসনের দৃষ্টি সুন্দরবন উপকূলের মানুষের প্রতি পড়েছে তা যেন অব্যাহত থাকে।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বাংলাদেশ পরমাণু কৃষি বিজ্ঞানী ড. বাবুল আকতার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের ডা: সাইফুল ইসলাম, যমুনা টিভি’র আহসানুর রহমান রাজিব, কৃষিবিদ আফিয়া সুলতানা শশী, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, কৃষিবিদ সেলিম রেজা, সাংস্কৃতিককর্মী সিকান্দার আবু জাফররায়হান, কৃষিবিদ মশিউর রহমান, নাট্যকর্মী মনিরুল ইসলাম মিলন, বাংলা
ট্রিবিউনের আসাদুজ্জামান মধু, কৃষিবিদ নাঈমা তুন্নি, কৃষিবিদ মিজানুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত