শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

টানা তিনদিনের সরকারি ছুটিতে পড়েছে বাংলাদেশ। আর এই সুযোগে ঘুরতে বেরিয়েছেন অনেকে। এরই মধ্যে বান্দরবানের পর্যটন স্পটগুলো মানুষের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে।

শুক্রবার (১৮ মার্চ) ভোর থেকে ও বৃহস্পতিবার (১৭ মার্চ) বান্দরবানের প্রায় সব পর্যটন স্পটে দেখা গেছে ভিড়। এর মধ্যে রয়েছে বান্দরবানের মেঘলা, নীলাচল, তমাতুংগী ও নীলগিরি।
পর্যটকের ভিড়ের কারণে বান্দরবানেও দেখা গেছে পরিবহনের সারি। বিশেষ করে নীলাচল প্রবেশদ্বার হতে প্রায় এক কিলোমিটার দীর্ঘ পর্যটকবাহী গাড়ির দেখা মেলে। ফলে এক কিলোমিটার পায়ে হেঁটে নীলাচলে যেতে হয় অনেককে। এতে ভ্রমণে আসা পর্যটকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

সাতক্ষীরা থেকে সপরিবারে বান্দরবানে যাওয়া ইমানুর রহমান বলেন, দেশের অনেক স্থানে ভ্রমণ করেছি, তবে বান্দরবানের মতো এত সুন্দর ও মনোমুগ্ধকর দৃশ্য কোথাও দেখিনি।

আরেক পর্যটক বিলকিস রেহানা বলেন, বান্দরবানের অনেক পর্যটন স্পট ভ্রমণ করেছি। তবে নীলগিরি মুগ্ধকর। তবে পর্যটন স্পটগুলোতে যাওয়ার রাস্তা সরু, বিপদজনক ও প্রায় সবকটি সেতুই মারাত্মক ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষকে এসব বিষয়গুলো নজরে আনার অনুরোধ জানান তিনি।

হোটেলের খাবার মান অনুযায়ী দামও অনেক বেশি বলে জানান সাইফুল ইসলামসহ অনেক পর্যটক।

নীলাচল পর্যটন স্পটের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সুমি ত্রিপুরা জানান, বৃহস্পতিবার নীলাচলে প্রায় তিন হাজার পর্যটকের আগমন ঘটেছে।

মেঘলা পর্যটন স্পটের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সুকুমার তঞ্চগ্যা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দেড় হাজার পর্যটক প্রবেশ করেছে মেঘলা পর্যটন কেন্দ্রে।

বান্দরবান জিপ মাইক্রোবাস মালিক সমিতির সদস্য মো. কামাল হোসেন বলেন, একদিনে প্রতি গাড়িতে ১৩ জন ধারণ ক্ষমতা সম্পন্ন তিনশ’ ৫০টি টুরিস্টবাহী জিপ বিভিন্ন স্পটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বান্দরবান মেঘলা ও নীলাচল পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, নীলাচল সড়কের দুপাশ সংকীর্ণ হওয়ায় রাস্তাটি প্রস্থ করতে সমস্যা হচ্ছে। এনিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলাপ করেছি। অন্য পথ অবলম্বন করা যায় কি না সেই বিষয়ে পরিকল্পনা চলছে।

এছাড়া হোটেলের খাবার মান অনুযায়ী অতিরিক্ত দাম নেওয়ায় ভোক্তা অধিকার দপ্তরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কায়েসুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর