শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলের প্রেমের বিয়ে মানতে না পারায় মায়ের ভাইদের নিয়ে বেয়াইকে খুন

গত রমজান মাসে প্রেমের সম্পর্কের জেরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার তাসলিমা খাতুনের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার যুবক উসমান আলীর। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেননি উসমান আলীর মা রানু বেগম।

এই বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে রোববার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদ এলাকায় দুই ভাইকে সঙ্গে নিয়ে ছুরিকাঘাত করে বেয়াই রফিকুল ইসলাম রফিক (৪০) গুরুতর জখম করে বেয়াইন (মেয়ের শাশুড়ি) রানু বেগম।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত রফিকুল ইসলাম নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের মাসকান্দা এলাকার বাসিন্দা মোঃ নয়ন মিয়ার ছেলে।

সোমবার (২৩ মে) সকালে চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় খুনিরা পালিয়ে যাওয়ার পথে জেলার ফুলপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নিহতের বেয়াইন রানু বেগম, তার ভাই আনিসুর, সাদ্দাম এবং রানু বেগমের বাবা মমতাজ।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি জানান, আসামিরা পালিয়ে যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাদের আদালতে সোর্পদ করা হবে।

ওসি আরও জানান, প্রেম করে ছেলে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন মা রানু বেগম। এ ক্ষোভের জেরেই রানু বেগম তার দুই ভাইকে সঙ্গে নিয়ে নিজ পুত্রবধূর বাবা (বিয়াই) রফিকুল ইসলামকে ছুরিকাঘাতে খুন করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার