সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা নয়: উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না।

তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারীর দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেয়ার কাজ করা চলছে। গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সবাইকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকালে অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল বিরোধিতা করছে। যেগুলো গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সে সকল বিষয়ে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। রাজনৈতিক দলগুলো জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে।

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে। অনেক অফিসের কেরানীও তাদের দোসর। রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে। এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে গুরুত্ব দিতে হবে এবং সরকারের সংস্কার কাজে সকলকে অংশগ্রহণ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব