সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণের অসচেতনতাকে না দূষে সমন্বয়হীনতা দূর করুন: ইনু

জনগণের অসচেতনতাকে না দূষে মহামারী নিয়ন্ত্রণে ‘সমন্বয়হীনতা’ দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ সভাপতি ইনু বলেন, “করোনাভাইরাস মহামারীর কাছে আত্মসমর্পণ বা সহবাস করে জীবনও বাঁচবে না, জীবিকাও রক্ষা হবে না, অর্থনীতিও সচল হবে না। করোনাকে কোনঠাসা করার যুদ্ধ চালু রাখতে হবে।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “জনগণের অসচেতনতাকে না দূষে, হাল না ছেড়ে দিয়ে করোনা মোকাবেলায় সমন্বয়হীতা ও অব্যবস্থাপনা দূর করতে হবে।”
জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আগে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।

প্রয়াত নেতা হাবিবুর রহমান শওকতকে ‘জাতির সূর্যসন্তান’ আখ্যা দিয়ে ইনু বলেন, “বৈষম্য-বঞ্চনা থেকে মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েই হাবিবুর রহমান শওকতের স্বপ্ন বাস্তবায়নে জাসদের নেতা-কর্মীদের সংগ্রাম চলবে।”

গত বছর ৩ অগাস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরামের আইন বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার, জাতীয় নারী জোটের আহবায়ক ও জাসদ সহ-সভাপতি আফরোজা হক, ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি নুরুল আকতার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরে হামলার শিকার বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার রেশ কাটতে নাবিস্তারিত পড়ুন

  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী