শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণ ভোট কেন্দ্রে যাবে না : বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক

আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের চেয়ে ভোট বর্জনে গুরুত্বারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

তিনি বলেন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে বিএনপি। অসহযোগ আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন করেই সরকারকে বার্তা দেয়া হয়েছে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জয়নাল আবদিন ফারুক।

জয়নাল আবদিন ফারুক বলেন, গণসংযোগ কর্মসূচিতে সারাদেশে ভালো সাড়া পাওয়া যাচ্ছে, জনগণ ভোট কেন্দ্রে যাবে না।

সরকার আবারও ’১৪ এর মতো ভোটবিহীন নির্বাচন করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে। তারা ভোটকেন্দ্রে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. শামীম, ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলমগীর হোসেন খলিলি, ওলামা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ, কাজী নাসিরসহ ওলাম দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল