বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনসচেতনা বাড়াতে বিরামহীন ছুটে চলা এক পুলিশ কর্মকর্তা মীর খায়রুল কবীর

করোনা কালিন সময়ে চুরি, ছিনতাই, ইভটিজিং ও মাদক নির্মুলসহ সবধরণের সামাজিক অপরাধ নির্মূলে জনগণকে সচেতন করতে বিরামহীন ছুটে চলেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর।

এরই ধারাবাহিকতায় তিনি প্রতিনিয়ত কলারোয়া পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ, হাটবাজার, ইউনিয়ন পরিষদের জনগণের সাথে সরাসরি কথা বলেছেন তিনি।

সমাজের নানা রকম সমস্যা সমাধানের জন্য একজন ওসি জনগণের দোরগড়ায় পৌঁছে যাওয়ার বিষয়টি হৃদয় দিয়ে বরণ করেছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো। ওসি মীর খায়রুল কবীর জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন যে, সমাজে যারা খারাপ কাজের সাথে জড়িত তাদের সংখ্যা খুবই কম। সমাজে ভালো মানুষের বাস এখনো অনেক বেশি। এই কমসংখ্যক খারাপ মানুষ সমাজটাকে অস্থিতিশীল করে তোলে। কারন একটাই!

আমরা সমাজের মানুষগুলো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারছিনা। এটা অপ্রিয় হলেও সত্যকথা যে, আমরা প্রতিবাদ না করায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি। স্থানীয় জনগণ যদি পুলিশকে সহযোগিতা করে তাহলে সমাজ থেকে এসব অপরাধীদের নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। ওসি মীর খায়রুল কবীর তাদের বলেন, আপনাদের যেকোন সমস্যা সরাসরি পুলিশকে জানান তাহলে পুলিশ আপনাদের সহযোগিতা করতে পারবে।

তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা রাস্তায় বিভিন্ন কাজে চলাফেরা করেন তারা অবশ্যই থানার নম্বর ও স্থানীয় বিট পুলিশিংয়ের নম্বর সঙ্গে রাখবেন। বখাটে ছেলেরা আপনাদের উত্যক্ত করলে চুপ থাকবেন না বরং প্রতিবাদ করবেন। পুলিশ আপনাদের সাহস হয়ে সহায় হয়ে পাশে আছে। আমি কথা দিলাম আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সদা প্রস্তুত আছি।

আপনারা ইভটিজিংয়ের শিকার হলে স্থানীয় বিট পুলিশিংয়ের সহযোগিতা নেবেন অথবা সরাসরি আমার নম্বরে যোগাযোগ করবেন। এছাড়াও যেসব মানুষ বিপদে পড়বেন বা সমস্যার সম্মুখীন হবেন সরাসরি থানায় চলে আসবেন। কাউকে তদবির করতে হবেনা, কোন মানুষ সঙ্গে আনতে হবেনা। আমি ওসি মীর খায়রুল কবীর নিজ হাতে আপনার অভিযোগ লিখে দেবো। এক কথায় আপনারা যে কোন রকম সমস্যায় পড়লে পুলিশের শরনাপন্ন হবেন পুলিশ আপনার সমস্যাটা নিজের মনে করে আপনাদের সেবা দেবে। সেই সাথে যুবকদের দৃষ্টি আকর্ষন করে ওসি বলেন, আপনারা সকলে বাবা মায়ের সেবা করবেন। বাবা মা কোন সন্তানের বিরুদ্ধে কোন অভিযোগ আমার কাছে আনলে চুল পরিমান ছাড় দেওয়া হবেনা। ওসি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদ সদস্য আলহাজ শেখ আমজাদ হোসেনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ওসি মীর খায়রুল কবীরকে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত