শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জবাবদিহিমূলক রাষ্ট্র গড়লে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ ভাববে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় সংসদের এলডি হলে ভাসানী অনুসারী পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একসময় লড়াই করেছি, এখন সেই অভিজ্ঞতা থেকে ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রের পরিবর্তনের নতুন ধারা গড়ে তোলা সম্ভব। ৫৩ বছর ধরে জনগণের আকাঙ্ক্ষা এবং গত ১৬ বছর ধরে চলা লড়াই-সংগ্রামের লক্ষ্যই ছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সেই সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে লাখ লাখ মানুষের রাস্তায় নামা এবং আত্মত্যাগ ছিল একটি স্পষ্ট বার্তা—এমন একটি রাষ্ট্র গড়তে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে আর কখনো পথে নেমে তাদের অধিকার আদায়ের জন্য জীবন দিতে না হয়।’

আলী রীয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশন এই ঐক্য প্রক্রিয়ায় অনুঘটকের ভূমিকা পালন করছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে বলেই এই প্রয়াস সফল হতে পারে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রতিটি রাজনৈতিক শক্তির অভিন্ন লক্ষ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে, গুম-খুনের আতঙ্ক থাকবে না, বিচার বিভাগ স্বাধীন থাকবে এবং প্রধানমন্ত্রীসহ কেউই আইনের ঊর্ধ্বে থাকবেন না।’

সংলাপে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। সংলাপে অংশ নেন দলটির ১৫ সদস্যের প্রতিনিধি দল।

বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আমরা যখন সংস্কারের কথা বলতাম, তখন অনেকে বিষয়টি নিয়ে উপহাস করত। কিন্তু আজ সেই সংস্কারই জাতীয় গুরুত্ব পেয়েছে। এটা প্রমাণ করে, আমাদের ধারণা ভুল ছিল না।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, যার মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি মজবুত করা যাবে এবং ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী কিংবা স্বৈরশাসক আবির্ভূত না হতে পারে, সেজন্য আমরা এই আলোচনায় অংশ নিচ্ছি।’

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ১৬৬ দফার মধ্যে ভাসানী অনুসারী পরিষদ ১২৯টিতে পূর্ণ সমর্থন জানিয়েছে, ১২টিতে দ্বিমত জানিয়েছে, ১৯টিতে আংশিক সমর্থন দিয়েছে এবং ৬টি বিষয়ে কোনো মতামত দেয়নি বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক