রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে : জামায়াতের নায়েবে আমির

জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।

নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অপরাধীদের বিচার করতে হবে। যাদের এখনো বিচার হয়নি দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে। বিচারের সঙ্গ সঙ্গে সংস্কারের কাজগুলো করতে হবে।

আগে স্থানীয় নির্বাচন চাওয়ার দাবির সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, রেলগাড়ি চলে রেললাইন দিয়ে। রেললাইন যদি খারাপ হয়ে যায়, ইঞ্জিন কিন্তু আগে থাকে না- কিছু মালগাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাতে ইঞ্জিনের ওপর আঘাত না আসে। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস, জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটার ক্ষতি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে।

জামায়াতের নায়েবে আমির বলেন, স্থানীয় নির্বাচন যদি গোলমেলে হয় তাতে জাতির উলটা পালটা কিছু হবে না। নির্বাচন ব্যবস্থাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে- সে জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে।

তিনি আরও বলেন, যাদের চরিত্র গণতন্ত্র বিরোধী- আগের সরকারের পদলেহন করেছে যারা, তারা যতদিন এখান থেকে সরে না দাঁড়াবে ততদিন এই বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। বাংলাদেশে কোনো ধরনের অন্যায় নির্যাতন আমরা সহ্য করবো না। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজের জায়গা হবে না।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষ অত্যাচারিত শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। কেউ যদি ফের দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এ দেশে আবার জুলাই আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ