বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন সাতক্ষীরার সামিউল আলিম তাজ

আব্দুর রহমান, সাতক্ষীরা: বিজ্ঞান চর্চা এখন আর শুধু পাঠ্যবইয়ের মাঝে সীমাবদ্ধ নেই। সেটি আজ বাস্তব উদ্ভাবনে রূপ নিচ্ছে সাতক্ষীরার উঠতি প্রজন্মের হাতে। এর জ্বলন্ত প্রমাণ রেখে গেলেন জেলারই কৃতী শিক্ষার্থী সামিউল আলিম তাজ। স¤প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এ জুনিয়র গ্রæপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সামিউল। সে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন)-এর অষ্টম শ্রেণির ছাত্র।

এই উদ্ভাবনী প্রকল্পে ভয়েস কমান্ড ব্যবহার করে গৃহস্থালির বিভিন্ন কাজ ও কৃষিকাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার প্রযুক্তি উপস্থাপন করা হয়। এর মাধ্যমে একটি ঘরের নিরাপত্তা, আলো-তাপমাত্রা, রান্না, দরজা-জানালা, সেচ ব্যবস্থা, পানির পাম্পসহ নানা কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিচারকমÐলীর বিশেষ প্রশংসা অর্জন করে।

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একের পর এক শ্রেষ্ঠত্ব অর্জনের পর সামিউল খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে ঢাকায় জাতীয় পর্বে অংশ নেয়। ১৮-২০ জুন ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই মেলা। ২০ জুন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মোকাব্বির হোসেন, সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন ড. সামিনা আহমেদ, চেয়ারম্যান, সিএসআইআর। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি।

এছাড়াও সামিউলের প্রকল্প ঘুরে দেখে সরাসরি প্রশংসা করেন দেশের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার উপস্থিতি ও উৎসাহ প্রকল্পটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। সামিউলের এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে তার বিজ্ঞানের শিক্ষক প্রভাষক মোরল মুশফিকুর রহমান-এর অনুপ্রেরণা ও দিকনির্দেশনা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “এই কৃতিত্ব শুধু সামিউলের নয়, এটি সাতক্ষীরা তথা সমগ্র খুলনা অঞ্চলের অর্জন।”

সামিউল সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের সন্তান। তার বাবা টিপু সুলতান ও মা তাহেরা আক্তার সন্তানের এই অর্জনে গর্বিত। তারা জানান, “ছোটবেলা থেকেই সামিউল প্রযুক্তিপ্রেমী এবং উদ্ভাবনী চিন্তায় আগ্রহী ছিল। এই সাফল্য আমাদের পরিবার এবং জেলার জন্য আনন্দের।” সামিউল আলিম তাজের মতো শিক্ষার্থীরাই প্রমাণ করে, প্রযুক্তির সঠিক ব্যবহার ও সৃজনশীলতা যদি লালন করা হয়— তাহলে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করাও সম্ভব।

তার এই কৃতিত্ব আগামী দিনের বিজ্ঞানমনস্ক প্রজন্মকে উৎসাহিত করবে এবং সাতক্ষীরাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে— এমনটাই প্রত্যাশা সকলের।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’