বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতক্ষীরা সরকারি কলেজে ভর্তি আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সাতক্ষীরা সরাকরি কলেজে ভর্তির জন্য অন-লাইনে আবেদন ফরম পুরণ ০৫/০৪/২০২৩ তারিখ হতে০৮/০৫/২০২৩
তরিখ পর্যন্ত চলবে এবং ০৯/০৫/২০২৩ খ্রি. তারিখের মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- ( দুইশত পঞ্চাশ) টাকা সোনালী ই-সেবা(https://sbl.com.bd:7070) মাধ্যমে জমা প্রদান করতে হবে।

সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্র‍্যফেসর আমানুল্লাহ আল হাদী স্বাক্ষরিত ভর্তি সংক্র‍ান্ত এক নোটিশে এসকল তথ্য জানানো হয়েছে।

আবেদনের সাধারণ যোগ্যতা :
১.বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৯/২০২০ সালের SSC ও সমমান পরীক্ষায় এবং ২০২১/২০২২ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ সহ উভয় পরীক্ষা মিলে কমপক্ষে জিপিএ ৬.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২. বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৯/২০২০ সালের SSC ও সমমান পরীক্ষায় এবং ২০২১/২০২২ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ উভয় পরীক্ষা মিলে কমপক্ষে জিপিএ ৭.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অন্যান্য শর্তাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আবেদনের ঠিকানা : www.nu.ac.bd/admissions
ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফরম আপাততঃ কলেজে জমা দিতে হবে না। তবে, প্রিন্টকৃত আবেদন ফরম নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং ভর্তির সময় অবশ্যই জমা দিতে হবে। ফিস পরিশোধ করার সময় অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহকৃত রোল নম্বর এবং মোবাইল নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে, অন্যথায় কোন জটিলতায় কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

প্রাথমিক আবেদনের ফিস প্রদানের নিয়মাবলী :
https://sbl.com.bd:7070 এ প্রবেশ করে National University Fees Manu থেকে Application Fees সিলেক্ট করে কিস বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা পরিশোধের পর প্রাপ্ত Payment Slip প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। ০৯/০৫/২০২৩ খ্রি. তারিখের মধ্যে আবেদন নিশ্চয়নের/কনফারমেশন ম্যাসেজ না পেলে কলেজে অবশ্যই যোগাযোগ করতে হবে। বিদ্রঃ সোনালী ব্যাংকের https://sbl.com.bd 7070 লিংক ব্যতীত অন্য কোন মাধ্যমে টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না বিষয়টি জরুলী।

সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স কোর্সের বিষয়সমূহ :

বি এ : বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা।

বি এস এস : রাষ্ট্রবিজ্ঞান,অর্থনীতি।

বি বি এ: হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা।

বি এস সি: পদার্থ,রসায়ন,উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা,গণিত এবং,ভূগোল ও পরিবেশ।

বিদ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কোন ধরনের কোর্সে ভর্তি হয়ে বর্তমানে অধ্যয়নরত আছে এমন কোন শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হতে পারবে না। তবে কোন শিক্ষার্থী যদি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্র‍েণিতে ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে তাকে অবশ্যই ভর্তির পূর্বে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের যোগাযোগ :
১। জনাব মোঃ আসাদুল হক, প্রভাষক, গণিত, মোবা-০১৯১২-৮২৩৩১৫
২। জনাব গৌতম কুমার পাল, প্রভাষক, ব্যবস্থাপনা, মোবা ০১৯১৪১১৯৯০০
৩। মোঃ হাফিজুর রহমান, কম্পিউটার অপারেটর, মোবা- ০১৭২২-৭৫০৭৩৫
৪। মোঃ ফারুক হোসেন, কম্পিউটার অপারেটর, মোবা- ০১৭২১-১৮২২৪৪

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল