বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার বিতরন

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা শিক্ষা অফিসার (অ: দা:) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার গ্রহণ করে।

সারা দেশের ন্যায় সাতক্ষীরায় সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ প্রতিবছরের ন্যায় এবারও নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট সাতক্ষীরা সদর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পুরস্কার প্রাপ্ত ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ডক্টর মো. শাহিনুর রহমান ও ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।

এ সময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করেবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ওবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম
  • পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস
  • সড়কটির এখন বেহাল: ভারী যানে ক্ষতিগ্রস্ত শিবতলা-শান্তিনিকেতন স্কুল রোড
  • সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ