শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন সংসদে বলেছেন, ‘বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে— জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠতম দিন ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে একটি রাজনৈতিক দলকে কটাক্ষ করে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেন, ‘আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভেতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়।’

স্পিকারকে সম্বোধন করে মোহাম্মদ শামীম কায়সার বলেন, ‘দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যে রকম নীল না, তেমনিভাবে দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা এড্রেস করতে চাই যে, আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। এটা দুঃখের সাথেই বলছি। ফ্যাক্ট এবং নারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল বুঝিয়ে বলতে পারিনি, আজকে দেখলাম প্রাসঙ্গিক বিষয়টা উঠে আসলো।

স্পিকারকে সম্বোধন করে মোহাম্মদ শামীম কায়সার বলেন, আপনার মাথার উপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরীয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি। কিন্তু ফ্যাক্ট হল—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ, তার সুযোগ্য উত্তরসুরী তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ এটা হল ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে— জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
  • ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র