শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান, সেই পরিবেশ গত অর্ধশতাব্দীতেও গড়ে তোলা সম্ভব হয়নি বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, এমন শিক্ষা আর দেওয়া হবে না, যা মানুষকে পিছিয়ে দেয়। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করেন, আর এ কারণেই দেশের শিক্ষা ব্যবস্থার এই করুণ অবস্থা তৈরি হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করা সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে।

তিনি জানান, আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও।

তিনটি অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আমাদের প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা সংস্কারে। মেরুদণ্ড না থাকলে মানুষ দাঁড়াতে বা বসতে পারে না- মেরুদণ্ডহীন হলে মানুষ ফুটবলের মতো এদিক-সেদিক গড়িয়ে যায়। তাই প্রথমেই মেরুদণ্ডের চিকিৎসা করতে হবে। একইভাবে, যে শিক্ষা অনৈতিকতা বাড়ায়, মানুষকে দুর্নীতিবাজ ও অমানবিক করে তোলে- সে শিক্ষা আমরা দেব না। বরং যে শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ বানায়, অন্যকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেব।

জামায়াত আমির বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় তৈরি করা হবে, যাতে শিক্ষার পাঠ শেষ করার পর প্রত্যেকে তার যোগ্যতার অনুযায়ী কাজ পেতে পারে। কেউ বেকার থাকবে না; প্রত্যেকে হয় উদ্যোক্তা হবে, নয়তো চাকরিজীবী। দ্বিতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে কারও মর্যাদা নির্ধারণ হবে না; কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে।

তৃতীয় অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দুর্নীতির প্রবাহ বন্ধ করা হবে। এটা শুনে অনেকের হৃদয় ধড়ফড় করছে, কারণ অনেকেই এভাবেই চলেন। এ ছাড়া, যে সার্ভিসের গভীরতা ও দায়িত্বের পরিমাণ আছে, তার অনুযায়ীই বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ