বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(১৯ মার্চ) মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় রমজাননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সেক্রেটারি শুকুর আলীর ওপর ভূমিদস্যু আব্দুল গফুর গং-এর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন রমজাননগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার গাজী নজরুল ইসলাম।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান