শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জার্মানি-চীনের পর এবার ভারতে চালু হচ্ছে হাইড্রোজেন ট্রেন

হাইড্রোজেন চালিত ট্রেন পরিসেবা চালু করেছে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার চীন।
দেশটির ‘সিআরআরসি করপোরেশন লিমিটেড’ সম্প্রতি ‘হাইড্রোজেন আরবান ট্রেন’ চালু করেছে, যা এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয়।

এর আগে জার্মানিতে প্রথম হাইড্রোজেন চালিত ‘গ্রিন ট্রেন’ চালু করা হয়।

খুব শিগগিরই ভারতেও এই ‘গ্রিন ট্রেন’ চালু হবে বলে জানিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

চীনের হাইড্রোজেন ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। জ্বালানি শেষ হয়ে গেলেও ছুটে যেতে পারে ৬০০ কিমি।

অন্যদিকে, জার্মানির ট্রেন নির্মাণকারী সংস্থা ‘অ্যালস্টম’-এর দাবি, সেই দেশের গ্রিন ট্রেন ‘করাডিয়া ইলিন্ট’ জ্বালানি ছাড়াই ছুটে যেতে পারে ১১৭৫ কিলোমিটার।

ভারতীয় রেলও ‘গ্রিন ট্রেন’ চালু করার দিকে এগোচ্ছে। দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে বলে আশা করা যাচ্ছে।

মন্ত্রী অশ্বিনীর মতে, ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের মতো ভারতীয় রেল নতুন পরিবেশবান্ধব এবং গতিযুক্ত রেলের উপর কাজ করছে। ইঞ্জিনিয়াররাও রেলের নতুন নতুন নকশা তৈরি করছেন।

অশ্বিনী উল্লেখ করেছেন, “ভারতে তৈরি ‘বিশ্বের সবুজতম (গ্রিন) ট্রেন’-এর নকশা তৈরির প্রক্রিয়া ইতোমধ্যেই চলছে। আমরা ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশে প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করতে পারব বলে আশা করছি। ”

চীনের হাইড্রোজেন ট্রেনটি ‘ফাক্সিং হাই-স্পিড প্ল্যাটফর্ম’ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ‘সিআরআরসি করপোরেশন লিমিটেড’ ২০২১ সালে প্রথম এই ধরনের ট্রেন পরীক্ষামূলকভাবে চালু করেছিল।

তারও আগে ২০১০-এর মাঝামাঝি কয়েকটি হাইড্রোজেন চালিত ট্রাম তৈরি করা হয়েছিল।

চীনের এই ট্রেনে থাকবে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি। প্রতিটি কামরায় ৫জি ইন্টারনেট পরিষেবা থাকবে।

মনে করা হচ্ছে এই ট্রেনের ব্যবহারে প্রতি বছর কার্বন নির্গমনের পরিমাণ ১০ টন পর্যন্ত কমবে।

বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হয় জার্মানিতে। জার্মান সরকার জানিয়েছে, ১৫টি ডিজেল ট্রেন সরিয়ে ১৫টি নতুন হাইড্রোজেন ট্রেন চালু হয়েছে সেদেশে।

হাইড্রোজেনকে পরিবহণ শিল্পে জীবাশ্ম জ্বালানির একটি শক্তিশালী প্রতিস্থাপন হিসেবে দেখা হচ্ছে। গাড়িতে ব্যবহারের জন্য ছোট আকারের জ্বালানি কোষও তৈরি করা হচ্ছে।

নয়া এই হাইড্রোজেন প্রযুক্তি পণ্য হিসেবে বিক্রি করা নিয়ে চিন্তাভাবনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই প্রযুক্তিকে পাকাপাকিভাবে বাজারে আনতে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন।

এই হাইড্রোজেন চালিত ট্রেনগুলোতে দূষণের মাত্রা অত্যন্ত কম হওয়ার কারণেই ট্রেনগুলোকে ‘গ্রিন ট্রেন’ বা ‘সবুজ ট্রেন’ আখ্যা দেওয়া হয়েছে। তবে এর মধ্যে সব থেকে কম দূষণ যুক্ত ট্রেনগুলো ভারতেই তৈরি হতে চলেছে বলে দেশটির রেল মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম।

সূত্র: জিনিউজ, ইন্ডিয়া ডটকম, হাইড্রোজেন সেন্ট্রাল

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ