বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশে নারী নির্যাতন, অপহরণ ও খুন গুমের দুষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় গণপ্রতিবাদ

গাজী হাবিব, সাতক্ষীরা: কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারী ধর্ষণসহ সারাদেশে নারী নির্যাতন, অপহরণ ও খুনের প্রতিবাদ, বিচার ও দুষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় গণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের সুলতানপুর পিএন হাইস্কুল মাঠে স্বদেশ, এমএসএফ, সিডো, উত্তরণ, বাংলাদেশ মহিলা পরিষদসহ ১০টি স্বেচ্ছাসেবী সংগঠণের আয়োজনে এ গণপ্রতিবাদ অনুষ্ঠিত হয়।

কর্মসুচি চলাকালে বক্তব্য দেন, প্রফেসর মোজাম্মেল হক, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, শ্যামল বিশ্বাস, লুইস রানা গাইন, রুপা বসু, নাজমা আক্তার, ময়না, আলী নূর খান বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে ঘরের দরজা বেঙে এক গৃহবধুকে বিবস্ত্র করে ধর্ষষের পর ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। লালমনিরহাটে চুল কাটতে যেয়ে ১০ টাকা কম দেওয়ায় সেলুন মালিক পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীলকে পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার অভিযোগ এনে নির্যাতনের পর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরন্নবী এর ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাকে ওই থানা থেকে অপসারন করে তদন্ত না করলে ন্যয় বিচার প্রতিষ্ঠিত হবে না।

গত ২৩ জুন শ্যামনগরের বনশ্রী শিক্ষা নিকেতনের ৮ম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী ম-লকে ছাত্রদল নেতা তাইজুলের নেতৃত্বে অপহরণ করলেও পুলিশ কোন সাধারণ ডায়েরী বা মামলা নেয়নি। তাকে উদ্ধারের দায়িত্ব বিএনপি নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

একইভাবে গত ৮ মার্চ আশাশুনির পার কাদাকাটি গ্রামের ঝুমা মন্ডলকে অপহরণের পর তিন মাসেও পুলিশ তাকে উদ্ধার করতে না পারলেও আইনি মারপ্যাচে অপহরণকারিরা রয়ে গেছে বহাল তবিয়তে।

এ ছাড়া কয়েকদিন আগে খুলনার বটিয়াঘাটায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা, গোপালগঞ্জে এক নারীকে অপহরণের পর ধর্ষণ ও তার মুখমন্ডল এ্যসিড মেরে ঝলসে দেওয়া, রবিবার আশাশুনির ঘোলা ত্রিমোহিনীতে কেওড়া গাছের সঙ্গে বেঁধে থাকা লাশ উদ্ধারসহ বেশ কিছু ঘটনায় আইনপ্রয়োগকারি সংস্থার সদস্যদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে।

সর্বোপরি ধর্ষণের ঘটনায় যাতে কোন আইনজীবী ধর্ষকের পক্ষে না দাঁড়ায় সে জন্য জোর দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল