সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির

রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে আওয়ামী দোসররা বহাল তবিয়তে থেকে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ১০০তম দিনে আয়োজিত নাগরিক সমাবেশে এই কথা বলেন তারা।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রযন্ত্রের প্রশাসনিক জায়গায় বিভিন্ন পোস্ট রয়েছে, সেখানে ফ্যাসিবাদে দোসররা বিরাজমান। তারা ভেতর থেকে আওয়ামী লীগকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে। অতি দ্রুততম সময়ের মধ্যে ব্যুরোক্রেসি, আর্মি, র্যাব, পুলিশ ও আমলাতন্ত্র যেখানে ফ্যাসিবাদের দোসর এখনো বিরাজমান, অতি দ্রুত তাদের বিদায় করতে হবে।

তিনি বলেন, যদি এমন ধারণা হয় যে, আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন, যারা খুনের নির্দেশ দিয়েছেন, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে হয়তো আরও একটি যুদ্ধে নামতে হবে। আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, সচিবালয় চালাবে। সেই জায়গাগুলো থেকে জনগণের শক্তির যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুতে আমরা আবারও ব্যাক করতে বাধ্য হবো।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে, মামলার বিনিময়ে যেভাবেই হোক একটা পলিটিক্যাল সেটেলমেন্টে গিয়েছেন। সেগুলো সমাজের কাছে স্পষ্ট। বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার রাষ্ট্র রূপান্তরে আপনারা যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের মতো তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে।

জুলাই বিপ্লব নিয়ে তিনি বলেন, আহতদের নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। শহীদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না।

বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো
জাতীয় নাগরিক কমিটির সদস্য মশিউর রহমান বলেন, শেখ হাসিনার পতন হলেও তার পা ছুঁয়ে সালাম করা রাষ্ট্রপতিকে আমরা পদত্যাগ করাতে পারিনি। বাকশালের মূলনীতি আর সংবিধানের মূলনীতি এক। সেই সংবিধান দিয়ে কি রাষ্ট্র চলবে? ছাত্ররা যখন বলছে রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে, তখন রাজনৈতিক দলগুলোর নেতারা বলছে রাষ্ট্রপতিকে চাপ দিয়ে কাজ করানো যাবে, উনি থাক। তারা নির্বাচন দিয়ে দ্রুত রাষ্ট্রক্ষমতায় আসতে চায়।

জাতীয় নাগরিক কমিটির সদস্য আকরাম হুসেইন বলেন, আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ ফ্যাসিবাদকে দেশ থেকে চির নির্মূল করা না পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনেবিস্তারিত পড়ুন

  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে