শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই ঘোষণাপত্রের দলিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার, ঘোষণা পরে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সে বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের একটি দলিল প্রণীত হবে। সেদিনই ঘোষণাপত্রটি কবে এবং সরকার কীভাবে জারি করার ব্যাপারে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ৩১ ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। পরবর্তীতে সরকার এ বিষয়ে সবার সঙ্গে কথা বলে এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়।

তিনি বলেন, গত ১২ থেকে ১৩ দিন ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে অ্যাডভাইজারি কাউন্সিল থেকে একটি ঘোষণাপত্রের খসড়া তৈরির চেষ্টা করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডার যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি। সবার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি কিন্তু রাজনৈতিক দল জামায়াত, নারী ও শিক্ষক ও ছাত্রসংগঠনের সঙ্গে কথা বলেছি।

মাহফুজ আলম আরও বলেন, তারা সবাই ঘোষণাপত্রের বিষয়ে একমত আছেন। ঘোষণাপত্র দিতে হবে কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে এবং ঘোষণাপত্রের ভেতরে কী কী কনটেন্ট থাকবে সে বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। তবে বৃহস্পতিবার ঘোষণাপত্রটি চূড়ান্ত হবে।

তিনি আরও বলেন, আশা করি বাংলাদেশের জনগণ এবং ছাত্রদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে সেই গণঅভ্যুত্থানের একটি প্রেক্ষাপট ও প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…