শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল

দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটায় সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত রুকন (সদস্য) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘একই দিনে দুটি ভোটের একটি মেনে নিয়ে আরেকটি না মেনে বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে।’ জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, তেল, বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এসব সংকটের কারণে সাধারণ মানুষ ও কৃষকেরা দুর্ভোগে পড়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় রুকন বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দীন ও মাওলানা আব্দুস সবুর।

এ সময় উপজেলা কর্মপরিষদের সদস্যরা এবং0] বাঁশদহা, কুশখালী, বৈকারী, ঘোনা, শিবপুর, আগরদাড়ী, ঝাউডাঙ্গা ও বল্লী ইউনিয়নের রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীলদের করণীয় এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু

সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মেসার্স এস এসবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন : সভাপতি গফুর, সম্পাদক গণেশ
  • সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত