শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনকে ঘিরে তুমুল উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রাণ কেন্দ্র ঝাউডাঙ্গা বাজার কমিটির নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে।প্রাথীর লিফলেট ও ব্যানারে যেন জাতীয় নির্বাচনকে হার মানিয়ে দিয়েছে।আগামী ১লা ফেব্রয়ারী রোজ শনিবার বাজার কমিটির নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের কাছে ,চাচ্ছেন নিজেদের পক্ষ্যে দোয়া ও সমর্থন।প্রার্থীরা ভোটারদের কাছে সুষ্ঠ ও সুন্দর ব্যবসা কেন্দ্র গড়ে তোলার অঙ্গিকারই।বাজার কমিটির নির্বাচন সম্পর্কে কয়েক জন ব্যবসায়ীর সাথে আলাপ কালে জানা যায় তারা চাচ্ছেন সৎ,যোগ্য ও ব্যবসায়ী সুলভ ব্যক্তিদের নেতৃত্বে আসার। ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনেন প্রধান নির্বাচন কমিশনার ঝাউডাঙ্গা কলেজ এর অধ্যক্ষ মোঃ খরিলুর রহমান সদস্য সচিব মোঃ আঃ মজিদ সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়ে। নির্বাচনে প্রধান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মোঃ বিল্লাহ হোসেন। বাজার কমিটির নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একাধিক পদে ৩৫ জন মনোনয়ন সংগ্রহ করেছে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্ব নির্বাচিত হয়েছে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে হবে জোর প্রতিদ্বন্বিতা। তবে নির্বাচন হবে সুষ্ঠ ,শান্তিপূর্ন ও নিরপেক্ষ। এখানে নির্বাচনে কারো কোন প্রকার প্রভাব খাটোনোর মত কোন সুযোগ থাকবে না বলে মনে করছে সুশীল সমাজ।এদিকে বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন কে ঘিরে ভোটার , ব্যবসায়ী ও স্থানীয় সাধারন মানুষের মাঝে বইছে নির্বাচনী আমেজ শুধু ঝাউডাঙ্গা বাজারে ভোটেরদের মধ্যে নির্বাচনের আমেজ বিরাজ করছে না পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে এই আনন্দ বিরাজ করছে। অনেকে শঙ্খায় আছেন জয়লাভ করবে তো তাদের পছন্দের প্রার্থী। হিসাব কসছেন কে কোন পদের জন্য লড়ছেন। কার সম্ভবনা কতটুক চুলচেরা বিশ্লেষন চলছে ভোটেরদের মধ্যে । প্রার্থীর অনেকে নানা কৌশালে চেষ্টায় আছেন ভোটারদের মন জয়ের। বিশেষ করে বাজারে চায়ের দোকান গুলোতে যেন অন্যরকম উৎসব।তবে সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে চলছে গঠন মুলক আলোচনা, কে কোন পদের জন্য কতটুকু উপযুক্ত তা নিয়ে চলছে আলোচনা।ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুল হুদা বলেন ভোটেরদের ভোটের মধ্যামে গোলাপ ফুল মার্কা নিয়ে নির্বাচিত হলে বাজারে দূর্নীতিমুক্ত মাদক মুক্ত পরিপাটি ও পরিকল্পিত বাজার ব্যবস্হাপনার পরিচ্ছন্ন বাজার গড়ার প্রত্যয় করে সকালে কাছে দোয়া প্রার্থী।সব কিছু মিলিয়ে সবার মাঝে চলছে একটা নির্বাচনী আমেজ,সাজ সাজ রব রব আনন্দঘন উৎসাহ উদ্দীপনা পরিবেশের ভাব। সবাই অপেক্ষায় সেই মহেন্দ্রক্ষনের

একই রকম সংবাদ সমূহ

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন

পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর