সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে শাহানারা বেগম (৫৫) নামে এক সাবেক মহিলা ইউপি সদস‍্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানী রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

নিহত শাহানারা বেগম শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের যুবলীগ নেতা মৃত আজিজুল ইসলামের স্ত্রী এবং ১০নং শার্শা সদর ইউনিয়ানের সাবেক মহিলা সদস‍্য।

প্রত্যক্ষদর্শী ধানক্ষেতের বর্গাচাষী আলতাফ হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে জমিতে পানি আছে কিনা দেখতে গেলে অজ্ঞাত এক মহিলাকে দেখতে পান। পরে ঝিকরগাছা থানার পুলিশকে খবর দেয়। পরে পাঁচটার দিকে ঘটনাস্থলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

যশোরের নাভারণ সার্কেল সিনিয়র এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, লাউজানী রেলক্রসিং সংলগ্ন ধানক্ষেত থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি ও বিদেশি প্রভুত্ববাদী গোষ্ঠী এখনো দেশকে অস্থিতিশীল করার গভীরবিস্তারিত পড়ুন

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগবিস্তারিত পড়ুন

  • টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো
  • ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
  • অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে
  • বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হলেন ডা. শাহাদাত
  • এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
  • নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি
  • টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার