টাঙ্গাইলের ঘাটাইলে ‘পরকীয়ার জেরে’ পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন, ধারণা র্যাবের


পরকীয়ার জেরে টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন হতে পারে বলে র্যাব ধারণা করছে। শনিবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে বসতঘর থেকে সৌদি প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), তার শাশুড়ি জমেলা বেগম ও শাহজালাল ইসলাম সোহাগ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় সুমির শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। পুলিশের তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে আসছেন। তারা আসলে মরদেহ থানায় নেওয়া হবে।
এ বিষয়ে দিঘড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, শাহজালালের সঙ্গে সুমির অবৈধ সম্পর্ক ছিল। প্রায় ছয়মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে ছিলেন। শুনেছি তারা বিয়েও করেছিলেন। পরে সুমির বাবা-মা তাকে ফিরিয়ে আনেন স্বামী বাড়িতে।
এর আগে শনিবার সকালে উপজেলার দিঘড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার বসতঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন


