শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাঙ্গাইলে অস্ত্র-হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

টাঙ্গাইলের বাসাইলে দেশীয় অস্ত্র ও হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২০ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. তোফাজ্জল শিকদার (৫৬) উপজেলার আইসড়া গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে। তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার মো. ময়নাল হোসেন ওরফে মেম্বারকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বাসাইল উপজেলার আইসড়া বাজারের পাকা রাস্তায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরিসহ তোফাজ্জল শিকদারকে গ্রেফতার করা হয়।

শনিবার সকাল ৭টার দিকে আইসড়া গ্রামে আরেকটি অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ ওই গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে মো. ময়নাল হোসেন ওরফে মেম্বারকে (২৮) গ্রেফতার করা হয়। পরে পৃথক মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘কুমিল্লার মানুষবিস্তারিত পড়ুন

কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের

কুমিল্লা ও নোয়াখালীকে আলাদা বিভাগ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ওবিস্তারিত পড়ুন

  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী