রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাটোরে টিকটক করার অভিযোগে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করায়, স্কুলে ভাঙচুর

টিকটক করার অভিযোগে নাটোরে চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় রোববার (২৯ মে) স্কুলে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ও চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আনিছুর রহমান শাহ জানান, শনিবার (২৮ মে) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ নবম শ্রেণির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে টিকটক করার অভিযোগ এনে তাদের স্কুল থেকে বহিষ্কারের আদেশ দেন। এরপর তাদের স্কুল থেকে বহিষ্কার করা হয়।

ঘটনাটি রোববার সকালে স্কুলের শিক্ষার্থীরা স্কুলে এসে জানতে পারে। পরে কিছু শিক্ষার্থী বহিষ্কারের কারণ জানতে চাইলে তাদের হাতেও বিদ্যালয়ের ছাড়পত্র ধরিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে অন্য শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্কুলের জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে।

একই সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারন দাবি করে বিক্ষোভ করতে থাকে। চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ বলেন, নবন শ্রেণির তিনজন শিক্ষার্থী কমেডি টিকটক তৈরি করে ফেসবুকে আপলোড করে থাকে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিরক্ত বোধ করে। এছাড়া তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এ নিয়ে তাদের অভিভাবকদের একাধিক বার সতর্ক করা হয়েছে। এমনকি তাদের অভিভাবকেরা এ সব ঘটনার পর অঙ্গীকারনামাও দিয়েছেন। তাতেও কোনো কাজ না হওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই তিন শিক্ষার্থীকে ছাড়পত্র ধরিয়ে দেওয়া হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল কালাম আজাদ বলেন, চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো মামলা করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকেবিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন