রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারায়নগঞ্জের অগ্নিকান্ড

ডিএনএ পরীক্ষা: লাশ পেতে অপেক্ষা হতে পারে এক মাস!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরি তথা সেজান জুসের কারখানায় আগুনে পুড়ে মৃতদের লাশ পেতে কমপক্ষে এক মাস অপেক্ষা করতে হবে পরিবারকে।
কারণ লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করতে হচ্ছে। আর এতে সময় লাগবে কমপক্ষে একমাস।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হবে লাশের পরিচয়।
এরপরই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশের সিআইডি ফরেনসিক ইউনিটের কর্মকর্তা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায় গণমাধ্যমকে।

এর আগে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনা হয় রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে পুড়ে কয়লা হওয়া ৪৯টি লাশ। মর্গে রাখা হয়েছে লাশগুলো। সেখান থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ফরেনসিক দল। একই সাথে লাশের দাবিদার স্বজনদের নমুনাও সংগ্রহ করছে তারা।

যারা লাশ খুঁজছেন কিন্তু এখনো ডিএনএ নমুনা দেননি, তারা ঢাকা মেডিক্যালে গিয়ে শনিবার সকাল ৮টা থেকে নমুনা দিতে পারবেন বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোস্তাফিজ মনির।

এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত তিনজন হাসপাতালে মৃত্যু ও ৪৯ জনের লাশ উদ্ধারসহ মোট ৫২ জনের মৃত্যুর বিষয়টি তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকেবিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন