সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিএসসিসির দুই তৃতীয়াংশ সড়কে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু

যান চলাচল নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দক্ষিণ সিটির দুই তৃতীয়াংশ সড়কে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। বাকি একভাগ ঈদুল আজহার পরে চালু হবে বলেও জানান তিনি।

রোববার (২৪ মে) দুপুর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিগনালিং সিস্টেম নিয়ে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।

ডিএসসিসির প্রশাসক জানান, রাজধানীর দক্ষিণ অংশের ২২ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত ব্যবস্থা চালু হবে। রাজধানীর যানজট সহনীয় পর্যায়ে আনতে গণপরিবহন ও রিকশা চলাচলের পাশাপাশি হকার ইস্যুটিকেও ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে।

তিনি বলেন, ‘রাজধানীর সড়ক ব্যবহার না করে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতে গাবতলী থেকে পোস্তা সড়ক ব্যবহার উপযোগী করতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদের পরে প্রধানমন্ত্রী সড়কটি পরিদর্শন করতে পারেন।’

তিনি আরও জানান, পশুর হাট এবং কোরবানিকেন্দ্রিক বর্জ্য প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কারের লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন।

একই রকম সংবাদ সমূহ

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস

ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগ্রহীবিস্তারিত পড়ুন

  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি
  • আয়নাঘর বের করতে ২ বছর লাগলো কেন? জবাবে যা বললেন তাজুল ইসলাম
  • যাত্রাবাড়ীতে ৭৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী