শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়াই যৌক্তিক : শিক্ষামন্ত্রী

ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক। যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৩ আগস্ট) রাজধানীতে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশে বেশি সময় পাবে তেমনি আর্থিকভাবেও কম ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ডিপ্লোমা কোর্স তিন বছর হলে আমাদের শুধু সময় কমছে তা নয়, মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের। সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স ৪ বছরের। এর কোনো মানে নেই।

এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলেও এসময় দাবি করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ