রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বরের শেষে মেট্রোরেলের উদ্বোধন

চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহের সুবিধা মতো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করবেন।
এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরেশন সেন্টারে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এসব কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরাও অপেক্ষায় আছি। আমরা যেকোনো দিন তারিখ পেয়ে যেতে পারি। তারিখ নির্দিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এমএএন ছিদ্দিক আরও বলেন, সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য সরকারের অনুমতি এখনো পাওয়া যায়নি। একটি প্রস্তাব পাঠানো হয়েছে কীভাবে উদ্বোধন হবে, কোন সময়টি উদ্বোধনের জন্য উপযুক্ত—এসব বিষয়ে।

ডিসেম্বরের শেষে মেট্রোরেল উদ্বোধন করার তিনি বলেন, এ মাসে উদ্বোধন না হওয়ার মতো কিছু এখনও শুনিনি। ফলে এ মাসেই এটি উদ্বোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি সামনে রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল। প্রধানমন্ত্রীর সুবিধা মতো সময়ে এটি উদ্বোধন করা হবে।

১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে জানিয়ে এমএএন ছিদ্দিক বলেন, বাকি দুটি যেকোনও সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দুটি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সবসময় ব্যাকআপ রাখতে হয়।

মেট্রোরেল চালুর জন্য শতভাগ প্রস্তুত আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে এম এ এন ছিদ্দিক বলেন, সবশেষ কাজটি ছিল সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ। এই কাজ করতে আমরা তিন মাস সময় লাগবে বলেছিলাম। কিন্তু কাজগুলো রাতে ও দিনে করে আমরা তা ইতিমধ্যে শেষ করেছি। এখন সিস্টেম ট্রায়াল বা সার্ভিস ট্রায়াল চলছে। আগামী কয়েক দিনের ভেতরে পুরোপুরি সার্ভিস ট্রায়াল শেষ করতে পারব বলে আশা করছি।

জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ডিসেম্বরের শেষের দিকে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ