রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত অর্থ বছরে সরকার ৪ কোটি অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। সমাজের অনাথ, দুস্থ, বিধবা, প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। সরকার তৃতীয় লিঙ্গের মানুষকে সহায়তা করবে, কিন্তু কোনো সমকামীকে সহায়তা করবে না। সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার সমাজের দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা করছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সারাদেশে মেডিকেলগুলোতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য সরকার বছরে ২৪ কোটি টাকা সহায়তা করে। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমগুলোতে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা, ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।

অসহায় মানুষের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে অনেক বড় বড় মানুষ আছেন। তাদের মন বিশাল। কোনো অসহায় মানুষকে একবেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। তাই সমাজের প্রান্তিক অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয় অসহায় দুস্থদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ইউরোপে কোনো মানুষ সকালের নাস্তার জন্য তিনটি বার্গার কিনলে একটি চ্যারিটির জন্য রেখে দেয়, যাতে কোনো অসহায় মানুষ আসলে সেখান থেকে নিতে পারে। আমাদেরও এই শিক্ষা গ্রহণ করতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকেবিস্তারিত পড়ুন

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত বাংলাদেশের
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী