সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডি.বি ইউনাইটেড স্কুল ও ধুলিহর ব্রক্ষরাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি কে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুল ও ধুলিহর – ব্রক্ষরাজপুর (ডি. বি) মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সাতক্ষীরা সদর- ০২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু’ এমপি কে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে শহরের কাটিয়া তার বাসভবনে স্মার্ট বিদ্যালয় ডি. বি ইউনাইটেড স্কুল ও ধুলিহর- ব্রক্ষরাজপুর (ডি. বি) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর- ০২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনাদের সকলের দোয়া আশীর্বাদে আমি ভোটে জয়লাভ করেছি। এখানে কোন দল মত কিছু নাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের পাশে থেকে আমি আপনাদের সেবা করতে পারি বিশেষ করে আমার জন্য যারা পরিশ্রম করেছে সকল মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের নেতারা ভালো কাজের জন্য আমি আছি।

আমি ভালো কাজের সাথে আছি আমাকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিতে পারবেন না। কারণ আমার পরবর্তী প্রজন্মের জন্য এটা খারাপ হতে পারে। আপনারা ন্যায় ন্যায্য বিষয় নিয়ে আমার কাছে আসবেন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের সহযোগিতা করব।

এসময় এ দুটি বিদ্যালয়ের শিক্ষক প্রধানরা বলেন, আমরা আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আমরা যেন সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত না হয়। আমরা আশা করি আপনার হাত দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো উন্নত হবে। এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

ধুলিহর- ব্রক্ষরাজপুর (ডি. বি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম ও এস এম শহিদুল ইসলাম, ডি.বি ইউনাইটেড স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, মো. মুকুল হোসেন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক, ও আল-মামুন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান